আমি স্বপ্ন দেখি
- মোঃ জিয়াউল হক

ভাঙ্গা কাচের মাঝে
আমি স্বপ্ন দেখি,
মায়ের ভাঙ্গা চুরি
আর এলোমেলো চুলের মাঝে
আমি স্বপ্ন দেখি,
হোচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়লে
আমি স্বপ্ন দেখি,
না পাওয়ার বেদনার মাঝে
আমি স্বপ্ন দেখি,
আশা নিরাশার দোলাচলে
আমি স্বপ্ন দেখি,
হৃদয়ের মন্দির ভেঙ্গে গেলে
আমি স্বপ্ন দেখি,
অপমানে আহত যুবকের মাঝে
আমি স্বপ্ন দেখি,
কিশোরীর প্রাণচঞ্চল চোখের মনিতে
আমি স্বপ্ন দেখি,
অধিকার বঞ্চিত মানুষের নীরব অশ্রুবিন্দুতে
আমি স্বপ্ন দেখি,
মাথা অবনত জাতি অন্ধকারে হাতড়িয়ে
যখন সত্যিকারের স্বাধীনতা খুজতে ব্যস্ত
তখন ও আমি স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি প্রত্যয়ের,
স্বপ্ন দেখি মানবতার,
স্বপ্ন দেখি প্রকৃত স্বাধীনতার,
স্বপ্ন দেখি সোনার বাংলার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।