পহেলা বৈশাখ(১৪২৩)
- শরিফুল ইসলাম
বৈশাখ তুমি নবচেতনার ডাক দিয়ে আবার এলে ফিরে
--গ্লানির সকল বাঁধার বাঁধন ছিড়ে।
বৈশাখ তুমি শৈশব, প্রানে দিয়ে যাও দোলা
--গাঁয়ে বসা মেলাই খেলি নগোর দোলার খেলা।
বৈশাখ তুমি নব বর্ষের পুলকিত বাঙ্গালীর মন
--নতুন রঙে রাঙিয়ে হৃদয়ের ভালোবাসা ছড়ায় সকল প্রাণ ।
বৈশাখ তুমি গ্রীষ্মের কোলে নতুন এক সোনালী প্রভাত
--মিসেছে সবাই ধর্ম বর্ন ছোট বড় নেই কোন জাত।
বৈশাখ তুমি সকলের হৃদয়ে বয়েচলা বর্ষ বরনের বৈশাখী গান
--উৎসবে মাতে এ বাংলা, বাঙালীর প্রাণ।
বৈশাখ তুমি পান্তা ইলিশে কাঁচা লঙ্কা মেখে ভোজনে আনন্দ উৎসব
--কিশোরী বালিকার রমনার বটমুলে আনন্দ উচ্ছাস।
বৈশাখ তুমি শোভা যাত্রার সাথে আনন্দ বাঙালীর ঐতিহ্য সাজো
--রঙ বেরঙের বর্নিল সাজে মিছিলে মাতো ।
বৈশাখ তুমি লক্ষ কোটি বাঙ্গালীর দুঃখ কষ্টের ভার নও বুকে
--সুখ শান্তির স্বপ্ন দিয়ে গ্লানি যত ছিল নাও চুষে।
বৈশাখ তুমি নব রুপে নব সাজে বাঙ্গালীর নব বর্ষ
--বর্নিল আলপনায় শহর গ্রামের নব হর্ষ।
বৈশাখ তুমি বাংলা মায়ের অঙ্গে ধারণ সোনার অলঙ্কার
--নতুন দিনের উদয় কেতন দীপ্ত অহংকার।
বৈশাখ তুমি উৎসবে হও আত্মহারা নব উচ্ছলতায় হও রঙিন
--হেসে খেলে গেয়ে নব জীবনে বয়ে যায় দিন।
বৈশাখ তুমি এসেছো গ্রাম বন্দর নগরের মেলায়
--লাল পেড়ে সাদা শাড়ি লুঙ্গি ধুতি পান্জাবীতে বৌছি গোল্লাছুট খেলায়।
বৈশাখ তুমি যুগ যুগ পরে নতুন করে আবার এলে ফিরে
--বাঙ্গালী গাহে তোমার গান উচ্চ শীরে।
বৈশাখ তুমি নব ঋতুর মৌসমী ফসলের সৌরভ ফুলে ফলে
--নতুন চালের গুড়ের পয়েশ পিঠা পুলিতে।
বৈশাখ তুমি সকলের ঘুচাবে দুঃখ,ভরাবে সুখ খুলবে রুদ্ধ দোর
--রাঙাবে প্রান বাঁচাবে মান নব বর্ষের বৈশাখি ভোর।
বৈশাখ তুমি আসবে, প্রিয়জনের হাতে হাত রাখবে করবে খেলা
--বাংলা, ও বাঙ্গালীর এক মিলন মেলা।
বৈশাখ তুমি বাংলা, শুভ নববর্ষে বাঙ্গালীকে কর উজালা
--শু-প্রভাত বলে শুরু হয় দিন রজনি চলে বাংলা শব্দের খেলা।
বৈশাখ তুমি শুভেচ্ছা জানাও প্রতি বর্ষে,করি নববর্ষের খেলা
--জানায় সুভেচ্ছা ,একে অন্যকে মনের কথা হয় বলা।
বৈশাখ তুমি পুর্ণ করো বাঙ্গালীর যত ইচ্ছা
--শুভ নব বর্ষের শুভেচ্ছা।
-----------------------------
চৌগাছা১৩৷০৪৷২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।